ঢাকা   ০৭:৩৪:৫৬ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক

সোনারগাঁয়ে বিশাল আয়োজনে জাতীয় শোক দিবস পালন

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ” এই স্লোগানে উজ্জীবিত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আয়োজনে শোকের মাস আগস্টের প্রথম দিন থেকেই সোনারগাঁজুড়ে ১৯৭৫ এর ১৫ আগস্টে শহিদদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার স্থাপন করা সহ আলোচনা সভা দোয়া-মাফিল করা হয়।

১৫ ই আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে মহান স্বাধীনতার স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আনুষ্ঠানিক ভাবে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শোক র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিশাল আয়োজনে মেঘনা বালুর মাঠে আলোচনা সভা, কাঙ্গালি ভোজ, মসজিদ, মাদরাসা ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ আরো অনেকেই।

এ সময় সকল ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগি সংগঠন এক মঞ্চে এই কর্মসূচি পালন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি