1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় ইয়াবা ও সাড়ে ৩ লাখ টাকাসহ ১ জন ভারতীয় নাগরিক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাতীবান্ধায় ইয়াবা ও সাড়ে ৩ লাখ টাকাসহ ১ জন ভারতীয় নাগরিক আটক

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৬২ বার

হাতীবান্ধায় ১ হাজার ৯শ পিচ ইয়াবা ট‌্যাবলেট ও ৩ লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আলতাফ হোসেন(৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাতীবান্ধা পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) রাতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিল উদ্দিন মিয়ার ছেলে বলে জানান, পুলিশ।
শনিবার ২৭ (আগষ্ট)হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,তার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি দেখে ভারতীয় নাগরিক আলতাফ হোসেন পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৯শ পিচ ইয়াবা ট‌্যাবলেট ও ৩ লাখ ২৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহা আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net