1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৬ বছরের জীবনে শেখ কামাল অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন : আবদুছ ছালাম বেগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ

২৬ বছরের জীবনে শেখ কামাল অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন : আবদুছ ছালাম বেগ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩২২ বার

শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী, আদর্শবাদী কর্মী ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তার। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ২৬ বছরের জীবনে শেখ কামাল অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি সারাদেশে আবাহনী ক্রীড়াচক্রের কমিটি করেছেন। শেখ কামাল ফুটবল ও ক্রিকেটসহ অন্যান্য দেশীয় খেলার মানোন্নয়নে অক্লান্ত শ্রম দিয়ে অপরিসীম অবদান রেখেছিলেন। তাঁর আদর্শ ও স্বপ্ন তরুণ প্রজন্মকে জানাতে হবে। শুক্রবার (৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবদুছ ছালাম বেগ।

ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।

উল্লেখ্য যে, আবদুছ ছালাম বেগ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা। বর্তমান তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অন্যমত প্রভাবশালী সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী উপ- নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নৌকা প্রতিকের নমিনেশন সংগ্রহ করেন। দলের পরামর্শ নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নেতাকর্মীদের নৌকার প্রার্থীর জন্য কাজ করার নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net