1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অপহৃত স্কুলছাত্রী ময়মনসিংহ থেকে উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

অপহৃত স্কুলছাত্রী ময়মনসিংহ থেকে উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩০৫ বার

নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারী জীবন মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ আগস্ট) সকালে নরসিংদী জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। এর আগে, গতকাল রাতে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সাংবাদিকদের জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করাকে কেন্দ্র করে গত রবিবার বিকেলে রায়পুরার লোচনপুর এলাকা থেকে অপহরণ করা হয় দশম শ্রেনী এক স্কুল শিক্ষার্থীকে। পরদিন স্থানীয় বখাটে হিসেবে পরিচিত জীবন মিয়া নামে একজন এবং অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে রায়পুরা থানায় অভিযোগ করে অপহরণের শিকার স্কুল ছাত্রীর বাবা। শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে ময়মনসিংহ থেকে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক জীবন মিয়াকে।
গ্রেপ্তারকৃত জীবন মিয়া (১৯) রায়পুরার অলিপুরা ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে। এ ঘটনায় অপর অজ্ঞাত চার অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net