1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বণ্যাঢ্য র‌্যালী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বণ্যাঢ্য র‌্যালী

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৭৯ বার

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের বাঁধা অপেক্ষা বণ্যাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শক্রবার (১৯ অগাস্ট) সকাল থেকে উপজেলাসহ বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীর মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে নেতাকর্মীরা একটি বণ্যাঢ্য র‌্যালী বের হয় শহর প্রদক্ষিনের জন্য। এতে পুলিশ বাঁধা দিলেও নেতাকর্মীরা বাঁধা অপেক্ষা করে শহরের ডিবি রোড প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে বণ্যাঢ্য র‌্যালীটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানেই আলোচনা সভা ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন । সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম,জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মঞ্জুরুল মোর্শেদ বাবু মোশরফ হোসেন বাবু, সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম।

এসময় বক্তারা বলেন, সরকার মাতাল হয়ে গেছে। মন্ত্রী এমপিরাদের মুখ থেকে সত্য কথা বের হতে শুরু হয়েছে। সরকার কতটা জনবিচ্ছন্ন হলে ক্ষমতা টিকে থাকার জন্য ভারতে কাছে প্রার্থনা করছেন। সাধারন জনগন তাদের সমর্থন করে না এবং আগামীতেও করবে না । নেতারা আরও বলেন, এই অবৈধ হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলনে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সামনের কাতারে থেকে আন্দোলনে অংশ গ্রহন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net