1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া প্রবাসী ইউনিয়নের সদস্যদের বরণ ও স্মার্ট কার্ড বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

চকরিয়া প্রবাসী ইউনিয়নের সদস্যদের বরণ ও স্মার্ট কার্ড বিতরণ

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৭৯ বার

চকরিয়া প্রবাসী ইউনিয়ন তথা চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং: ২৫৪৪) এর বিভিন্ন রাষ্ট্র থেকে নিজ দেশে আগত সদস্যদের বরণ ও সমিতির সকল সদস্যদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকাল চারটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রবাসী সদস্য বরণ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম মুবিন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরবের সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের আবদুল খালেক, ফোরকান আহমদ, আবদুর রহমান দুলাল, মোহাম্মদ আবু হেনা, রিয়াজ উদ্দিন মিন্টু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল প্রমুখ ব্যক্তিবর্গ।

এসময় বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্য হিসেবে স্বীকৃতি স্বরূপ সাংগঠনিক স্মার্ট কার্ড তুলে দেন চকরিয়া প্রবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবসহ অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net