1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকোরিয়া পিএনও'র সাথে নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চকোরিয়া পিএনও’র সাথে নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকোরিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৭৫ বার

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চকোরিয়া উপজেলা শাখার উপদেষ্টা পৌরসভার পৌর নির্বাহী অফিসার (পিএনও) মাসুদ মোর্শেদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেছেন নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দ। রোববার (২১আগস্ট) দুপুরে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিসচা নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এতে পৌরশহরকে যানজট ও সড়ক দূর্ঘটনামূক্ত করতে ১১টি প্রস্তবনা তুলে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করা হয়। নিসচা চকোরিয়া শাখার সভাপতি সোহেল মাহমুদের নেতৃত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পৌর কাউন্সিলর নুরুস শফি, নিসচা চকরিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক রানা, দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক এম. রিদুয়ানুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাজালাল শাহেদ, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, কার্যকরী সদস্য সূধির চন্দ্র দাশসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় নিসচা প্রতিনিধি দলের প্রস্তাবনার প্রেক্ষিতে উপদেষ্টা চকরিয়া পৌর নির্বাহী অফিসার মাসুদ মোর্শেদ মুক্ত আলোচনায় চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত করতে মেয়র মহোদয় এবং ব্যক্তিগত সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net