1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ !

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২২৪ বার

ঠাকুরগাঁও জেলায় জ্বালানি তেল, সার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম বৃদ্ধির প্রতিবাদ ও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। সোমবার (২৯ আগস্ট) বিকাল চারটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করে। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের দশ হাজারের বেশি নেতাকর্মী অংশ নেয়। প্রায় ঘণ্টা ব্যাপী এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সারাদিন শহর জুড়ে ছিল টানটান উত্তেজনা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মহিলা নেত্রী ফরাতুন নাহার প্যারিস সহ অন্যান্য নেতারা। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, বিএনপির মিছিল শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। মিছিলকে কেন্দ্র করে যেন কোন নাশকতা কেউ চালাতে না পারে সে জন্য জনগণের জান মাল নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মিছিলে কোন নাশকতার ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net