1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে টিয়ারা কুতুবীয়া দরবার শরীফের পবিত্র আশুরা উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

নবীনগরে টিয়ারা কুতুবীয়া দরবার শরীফের পবিত্র আশুরা উদযাপন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪০৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে টিয়ারা (মহেশরোড সংলগ্ন) কুতুবীয়া দরবার শরীফে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ৫১ তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বা’দ আছর হতে সারারাত ব‍্যাপি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কতুবীয়া দরবার শরীফের পীর, শাহ্ সুফি আলহাজ্ব হযরত মোঃ ইলিয়াছ সাহেবের পৃষ্ঠপোষকতায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, মাছিহাতা দরবার শরীফের পীর, হযরত শাহ্ সুফি ফখরুল ইসলাম সিদ্দিকী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, শাইখুল হাদীস, লেখক, গবেষক আলহাজ্ব আল্লামা মোঃ জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন, পীরে তরিকত, দায়েমীয়া দরবার শরীফের পীর, আলহাজ্ব হযরত শাহ্ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।

পীরজাদা অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, প্রখ্যাত মিডিয়া ব‍্যক্তিত্ব আলহাজ্ব আল্লামা মোহাম্মদ ওসমান গনি সালেহী। বিশেষ বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ আনোয়ারী, চাঁদপুর।

এছাড়াও বহু উলামায়ে কিরাম বক্তব্য রাখেন। দোয়া ও বিশেষ মোনাজাতে ধর্মপ্রাণ মুসলিম ও দরারের শত শত ভক্তবৃন্দ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net