1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

নবীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৬২ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে ইব্রাহিমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. তামিম (১৮) নামে মোটরসাইকেলের এক চালক নিহত ও কাজী ইসরাক নামে এক আরোহী আহত হয়েছেন।

জানা যায়, শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে তামিম মোটর সাইকেল চালিয়ে ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রাম থেকে বাঁশ বাজারে যাচ্ছিলেন। এসময় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে ইব্রাহিমপুর চৌধুরী ভিলার সামনে এলে হঠাৎ করে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। গুরতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক তামিম ও আরোহী কাজী ইসরাককে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কত্যর্বরত ডাক্তার তামিমকে মৃত বলে ঘোষণা করেন। নিহত তামিম ওই উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের খাইরুল মিয়ার ছেলে। তামিম জাফরপুর গ্রামে একটি ডেইরি ফার্মে চাকুরীরত ছিলেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায়, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই দুপুরের দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net