1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মীরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৩৮ বার

দেশব্যাপী বিএনপি- জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মীরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট ( মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের হয়।
Hide quoted text
উক্ত বিক্ষোভ সমাবেশে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

এই সময় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মীরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মীরসরাই উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুরুল মোস্তফা মানিক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ টিটু, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরেরছাপা নয়ন, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান সহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, মিথুন শর্মা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাউদ্দিন রুবেলন, শেখ তুরিন, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান রিফাত, প্রচার সম্পাদক এসএম নেওয়াজ চৌধুরী, সহ-সম্পাদক সরোয়ার জামান সিফাত, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পারভেজ রবি, উপ-কৃষি বিষয়ক সম্পাদক তারেক আহমেদ, ছাত্রলীগ নেতা রাজু সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল। মীরসরাইয়ের ছাত্রলীগ রাজপথে থেকে তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে। বিএনপি জামায়াতের যদি শান্তির জনপদ মীরসরাইকে অশান্ত করতে চাইলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net