1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

রাজশাহীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

টিপু সুলতান, রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫২৩ বার

রাজশাহী মহানগরীতে ১৯৯ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ার মৃত আক্কাস কাটানীর ছেলে হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া (৩৫)।

জানা যায়, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই মো: পলাশ আলী ও তার টিম গতকাল ২১ আগস্ট ২০২২ রাতে মতিহার থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ায় একজন মাদক ব্যবসায়ী বিক্রয়ের জন্য ফেন্সিডিল-সহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের ঐ টিম রাত সাড়ে ১১ টায় সেখানে অভিযান পরিচালনা করে আসামি হাবিবুল বাসারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net