1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ৬ ডাকাত গ্রেফতার, উদ্ধার ১৬ লাখ টাকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

রাজশাহীতে ৬ ডাকাত গ্রেফতার, উদ্ধার ১৬ লাখ টাকা

টিপু সুলতান, রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৩৫ বার

রাজশাহীতে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে শাহ মখদুম থানা পুলিশ। পুলিশ জানায়, ডাকাতির সময় ব্যবহৃত অ্যাম্বুলেন্স, অস্ত্র ও নগদ ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুর আড়াই টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (আরএমপি) কার্যালয়ে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডাকাতির ঘটনাটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. রফিকুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার মো. রাজ্জাকের ছেলে মো. আশিক ইসলাম (২৪), একই এলাকার মো. আজাদ আলীর ছেলে মো. হৃদয় (২৪), রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার মো. আসলাম আলীর ছেলে মো. আব্দুর রহমান (২১), একই এলাকার আসলামের ছেলে মো. আব্দুর রহিম (২০), ডিঙ্গাডোবা ঘোষ মাহালের মো. লোকমানের ছেলে মো. রিকো ইসলাম (২১) ও চন্ডীপুর সুফিয়ানের মোড়ের মৃত এবাদুলের ছেলে মো. ইয়ামিন (২০)।

পান ব্যবসায়ীদের একজন ভুক্তভোগী নুরুজ্জামান। তার বরাত দিয়ে তিনি বলেন, ঢাকায় পান বিক্রি করে নগদ ৩৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে ভোর পাঁচটার দিকে ফিরছিলেন রাজশাহী জেলার পান ব্যবসায়ীদের দুইজন লাইন ম্যান।

রবিবার ভোর পাঁচটার দিকে তারা সিএনজি যোগে রাজশাহী মহানগরীর পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে তাদের পথ রোধ করে একটি অ্যাম্বুলেন্স। এ সময় ওই অ্যাম্বুলেন্স থেকে বেশ কয়েকজন অস্ত্র নিয়ে সিএনজিতে থাকা দুইজন লাইন ম্যানের কাছে থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় শাহ মখদুম থানায় অভিযোগ করা হলে, সোমবার ওই অ্যাম্বুলেন্স ও অস্ত্র সহ ডাকাত সদস্যের ছয়জনকে আটক করে পুলিশ। একই সাথে ডাকাতি হওয়া অর্থের মধ্যে ১৬ লাখ টাকাও উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net