1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তা ও ধরলা পাড়ের ১৭ হাজার পরিবার এখনো পানি বন্দী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

লালমনিরহাটে তিস্তা ও ধরলা পাড়ের ১৭ হাজার পরিবার এখনো পানি বন্দী

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৬৪ বার
ছবিঃ- ৩ আগষ্ট বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ গ্রামের পানি বন্দী পরিবারের চিত্র।

লালমনিরহাটে আবারও বন্যা তবে বুধবার ৩ আগষ্ট ভোর রাত থেকে পানি কমতে শুরু করলেও তিস্তা ও ধরলা পাড়ের ১৭ হাজার ৩৩০ পরিবার পানি বন্দী হয়ে পড়েছে বলে জেলা এান অফিস জানান, সোমবার ১ আগষ্ট বিকেল থেকে ভারতের বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে লালমনিরহাট জেলার ৫ উপজেলার তিস্তা ও ধরলা পাড়ের পরিবার গুলো নতুন করে পানি বন্দী হয়ে পড়েছে। ফলে বসতঃ বাড়ী ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন নদী পাড়ের পরিবার গুলো। নিজ ঘরে ফিরতে না পারা ওই সব বানভাসি মানুষের জীবন কাটছে ভাসমান অবস্থায়ও। কাটছে দুর্বিসহ জীবন- যাপন। এদিকে উঠানামা করেছে পানি। উঁকি দিচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগব্যাধি। বুধবার ৩ আগষ্ট সরেজমিনে গিয়ে পানি বন্দীদের ওই সব চিএ লক্ষ্য করা গেছে। তবে পানি কিছুটা কমেছে। কিন্ত ভোগান্তির শেষ নেই। পানি বন্দী পরিবার গুলোর দাবী তিস্তা ও ধরলা নদী খনন করা হলে এমন বন্যার স্বীকার হবে না। তাই সরকারের প্রতি তাদের আবেদন নদী খননের। লালমনিরহাট জেলার হাতীবান্ধার তিস্তা ব্যারেজের ৪৪ টি জল কপাট খুলে দেয়া হয়েছে।
জানা গেছে, বুধবার ৩ আগষ্ট বিকেল ৩ টা পযন্ত
তিস্তা নদীর পানি
বিপদসীমার ২৩সে.মি. নিচে,
ধরলা নদীর পানি
শিমুলবাড়ি পয়েন্টে
বিপদসীমার ৪৭সেঃমিঃ নিচে ও
পাটগ্রাম পয়েন্টে পানি
বিপদসীমার২২৫ সেঃমি নিচে পানি প্রবাহিত হচ্ছে।
পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নসহ লালমনিরহাট জেলায় ১৭ হাজার ৩৩০ টি পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান , বর্তমানে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খোলা রয়েছে। তবে ভারতে পানির প্রবাহ কমে গেলে তিস্তার পানি আবারও কমবে।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী ইউনিয়ন ধরলা নদীর বন্যার পানিতে তলিয়ে গিয়ে রাস্তাঘাট, হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভেঙ্গে গেছে বাড়ী-ঘর।

অপরদিকে রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নদীতে বন্যার পানিও বাড়তে শুরু করলেও বুধবার কিছু টা কমেছে । তাই আতংকিত ওই এলাকার নদী পাড়ের পরিবার গুলো অন্যএে আশ্রয় নিয়েছে। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান বাদল জানান, তার ইউনিয়নের ৯ টি ওয়াডের প্রায় সব কয়টি গ্রাম তিস্তার পানিতে ডুবে গেছে ওই সব পানি বন্দী পরিবারের মাঝে এখনো সরকারি এান সামগ্রী বিতরণ করা হয়নি। তবে ওই ইউনিয়নের পানি বন্দী ৪ হাজার পরিবারের তালিকা লালমনিরহাট জেলা এান কমকর্তার দপ্তরে মঙ্গলবার ২ আগষ্ট জমা দেয়া হলে বুধবার ৩ আগষ্ট পানি বন্দী পরিবারদের জন্য ২০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। ওই চেয়ারম্যান জানান, এদের মাঝে বৃহস্পতিবার ৪ আগষ্ট জিআর এর চাল বিতরন করা হবে। লালমনিরহাট জেলা এান কমকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, পানি বন্দী পরিবার গুলোর মাঝে তাৎক্ষণিক ৩ হাজার ১০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে ইতোমধ্যে। তাদের তথ্য মতে, জেলার ৪ উপজেলায় মোট১৭ হাজার ৩৩০ পরিবার পানি বন্দী হয়েছে। এসব পরিবার গুলোর জন্য ৮৪ মেট্রিকটন জি আর এর চাল বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এসব চাল বিতরন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net