https://www.dailyshamolbangla.com/
অদ্য ১৩ আগষ্ট ২০২২ সকাল ১১ টায় বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক তার বক্তব্যে বলেন -দুঃখিনী বাংলা মা তিনশ বছরেও লুটেরাদের হাত থেকে মুক্তি পায়নি। ইংরেজ আর পাকিস্তানিরাতো বিদেশী ছিল। আর গত ৫০ বছরে কি লুটপাট থামানো গেছে? অসি আর মসি একজোট হয়ে দেশটাকে লুটপাটে ঐক্যবদ্ধ। সাধারণ জনগনের কথা ভাবার সময় কোথায়? রাতের ভোটের রানীর তো কথাই নেই। মিথ্যার বেসাতি আর চাপাবাজিতে ওস্তাদ এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে তা তো দেখতেই পারছেন, তবে সময় শেষ। আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। রাজার গায়ে যে কাপড় নেই সেটা শুধু শিশুরাই বলছেনা সারা বিশ্ব আমাদেরকে সাবধান করছে। জনগণের পকেট কেটে আর কত সুইস ব্যাংক ভরবেন? এবার তাদের নাম জাতির সামনে প্রকাশ করতে হবে। ব্যাংক লুটেরাদের প্রতিহত করতে হবে। সামনে এমন দিন আসছে যখন মানুষ আর ব্যাংকে টাকা রাখবে না। সাধারন মধ্যবিত্ত জনগনকে তাদের সম্পদ রক্ষায় এছাড়া আর কোনও পথ নেই। সরকার দেশটাকে আবারো তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে, এখনই জাতীয় সংকট ঘোষণা করে সর্বদলীয় সংলাপের আয়োজন চাই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে হবেই। তেলের মূল্য অবিলম্বে কমাতে হবে। আবারো বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তারা চলছে। এরপর তো গণবিক্ষোভ সামাল দিতে পারবেন না। মানুষের পিঠে তো সইছে না। এই মুহুর্ত থেকে আর যেন একটি টাকাও বিদেশে পাচার না হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। সকল লুটেরাদের চিহ্নিত করে পাচারকৃত টাকা দেশে ফেরত আনতে হবে।জ্বালানী খাতের অডিট করে তা জনসন্মুখে প্রকাশ করতে হবে।
এন পি পি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এন ডি পি চেয়ারম্যান ক্বারী মো আবু তাহের,জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, এন পি পি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, অতিরিক্ত মহাসচিব নূরুল কবির ভূইয়া পিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান তামান্না, মাহমুদুর রহমান খান, ,এ এফ এম উবায়দুল্লাহ মামুন, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব , সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত,মো আবু হানিফ বরিশাল বিভাগ, বীর মুক্তিযোদ্ধা মো ইদ্রিস আলী খুলনা বিভাগ, প্রচার সম্পাদক জাহিদ আবেদিন, তথ্য প্রযুক্তি সম্পাদক ফয়েজ বিন আকরাম,আইন বিষয়ক সম্পাদক এড মাহমুদুল হাসান,নির্বাহী পরিষদ সদস্য মো কামরুজ্জামান, আবু ইউসুফ,ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্যসচিব মো তাফহীমুল ইসলাম, গাজীপুর জেলা আহ্বায়ক মো রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো জাফর ইকবাল প্রমূখ। সহ সভাপতি আলী হোসেন ফরায়েজী এর উপস্থাপনায় মানববন্ধন এ দলের সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।