1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগ ক্ষমতা হারোনোর ভয়ে আছে-শামসুজ্জামান দুদু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

আওয়ামী লীগ ক্ষমতা হারোনোর ভয়ে আছে-শামসুজ্জামান দুদু

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩২৬ বার

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছর পরিবর্তনের বছর। পরিবর্তনের জোয়ার শুরু হয়ে গেছে। তাই তারা ক্ষমতা হারানোর ভয় পেয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের আমলে ১২ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করেছে। লুটপাটের টাকা সরকারে কোষাগারে ফেরত দিতেই হবে। যারা এখনো আমাদের উপর হামলা করছেন, মামলা দিচ্ছেন তাদের তো পালানোর কোন জায়গা নেই। তিনি আরও বলেন, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ও ব্যালটের মাধ্যমে ভোট ছাড়া বিএনপি হাসিনা সরকারের আমলে কোন নির্বাচনে যাবে না। আর এই দুটির কোন একটি নিয়ে টালবাহানা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।

জ¦ালানী তেলের মুল্য বৃদ্ধি, তীব্র লোডশেডিং, হামলা, ভোলায় দুই ছাত্রদল নেতা হত্যা ও যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি এড এম মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি আব্দুল ওহাব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, বিএনপি নেতা আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র আব্দুল মালেক, এড মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন আলম, আব্দুল মজিদ বিশ^াস, শাহজাহান আলী ও মাহবুবুর রহমান শেখর প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হয়। এর আগে সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা বাঁধা দেয়। তাদের হামলায় অন্তত ২৫ জন আহত হয় বলে অভিযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net