1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও'র শেখ রাসেল মিনি স্টেডিয়াম অরিক্ষিত! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

ঈদগাঁও’র শেখ রাসেল মিনি স্টেডিয়াম অরিক্ষিত!

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২১৫ বার

কক্সবাজারের ঈদগাঁও শেখ রাশেল মিনি স্টেডিয়ামের নাম ফলক থেকে মুছে গেছে প্রধানমন্ত্রীর নামটি। শুধু হা..অক্ষরটিই কেবল তার পরিচয় দিচ্ছে। কাটা গেছে বৈদ্যুতিক সংযোগ। বিকল হয়ে পড়েছে পানি উত্তোলন যন্ত্রটি। এলোমেলো আর ভাঙাচোরা প্লাস্টিকের গুটিকয়েক চেয়ারই যেনো নাইট ওয়াচম্যানের দায়িত্বে নিয়োজিত।
ওয়াশরুম-বাথরুম কোনটাই সাধু নেই,অসাধু আর নোংরা গন্ধ ছড়িয়ে বার্তা দিচ্ছে ‘ভেতরে এসো না প্লীজ।

রাতের অদ্ভূতুড়ে অন্ধকারে খাঁখাঁ করে ডুবে থাকে এই স্টেডিয়ামের একতলা ভবণটি। প্রহরী কিংবা তত্ত্বাবধায়ক না থাকায় রাতে মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠে এটি। রাতে বসে বখে যাওয়া যুবকদের জুয়ার আসর।

এমনতর অভিযোগ স্থানীয় ক্রীড়ামোদী অভিভাবক এবং স্টেডিয়ামমুখী খেলোয়াড় ও দর্শক সাধারণের।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাশেলের নামানুসারে ২০১৮ ঈদগাঁও কলেজের অভ্যন্তরে ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এই স্টেডিয়াম ভবণটি নির্মিত হয়।

নির্মাণ কাজ শেষ হওয়ার পরে এটি কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। ২০২০-২০২১ পর্যন্ত এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ সঠিক নিয়ম চলে আসলেও ২০২২ সালের শুরু থেকেই সেই অবস্থার ছন্দপতন হতে থাকে।

সর্বশেষ অবস্থাদৃষ্টে বোদ্ধামহলের ধারণা, ধীরে ধীরে ওই ভবণটির ইট, লোহা কিংবা মূল্যবান জিনিসপত্রগুলি বেহদিস হলেও আর্শ্চয্যের কিছু থাকবেনা।

সরেজমিন দেখা গেছে ,প্রতিদিন অসংখ্য ফুটবলার ক্রিকেটার সকাল বিকাল দু’বেলার নিয়মমাফিক অনুশীলন করছে। সকালে একদল স্বাস্থ্যসচেতন মানুষ শরীরচর্চা করে ঘাম ঝরাতে ব্যস্ত।

পানি ও ব্যবহারের পানি না থাকায় তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন। তাছাড়া জরুরী প্রয়োজনেও ওয়াশরুম বা বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। কারণ সেখানে পানি সরবরাহ নেই এবং নোংরা আবর্জনা কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নূরুল আজিম বলেন, বিষয়টি তিনি জানতেন না। এখন জেনেছেন। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।

এই বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার কাছে জানতে চাইলে তিনি আগামী রবিরাবের মধ্যে ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net