ঢাকা   ০১:২৯:৫৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম কাপ্তাই সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল আবছারের

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩০১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম কাপ্তাই সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সেই রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের মোকামি পাড়া গ্রামের মরহুম তফাজ্জল মাস্টারের বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে।সে ওয়েল গ্রুপের একটি সুতা কারখানার কর্মী।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড়ে সড়ক পারাপারের সময়ে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় আহত হন ধাক্কা দেওয়া ওই মোটরসাইকেল আরোহি।সেই রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের সিরাজুল ইসলামের ছেলে।নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন,কাপ্তাই সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবককের মৃত্যৃ হয়েছেন।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি