1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণপরিষদ সদস্য আবু ছালেহ এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

গণপরিষদ সদস্য আবু ছালেহ এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার

সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহ এর দ্বিতীয় জানাযা গ্রামের বাড়ি সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বাঙালি জাতির সূর্যসন্তান প্রাক্তন এমএনএ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জনাব এম.আবু ছালেহ’র অন্তিম যাত্রায় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের কদম মোবারক মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ষাটের দশকের চট্টগ্রামের এই ছাত্রনেতা ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশগ্রহণ করে সাতকানিয়া-কুতুবদিয়া-চকরিয়া (এন-ই-১৬০) উপজেলার এম.এন.এ নির্বাচিত হন। ছালেহ মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম দক্ষিণ ও পূর্ব অঞ্চলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও চট্টগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net