ঢাকা   ১০:৪৭:২৫ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

গুইমারাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২ গুরুত্বর ২ জনসহ আহত ৮

আবদুল আলী।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে ২ নিহত ও ৮ জন আহত হয়েছে।

২৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জালিয়াপাড়া -মহালছড়ি সড়কের তৈকর্মাতে কাঠবোঝাই ট্রাক ঢাকামেট্রো – ট ২৪-০৩৩১ নিযন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির উপরে থাকা কাঠশ্রমিকেরা কাঠের নিচে চাপা পড়ে যায। ঘটনাস্থলেই ২ জন শ্রমিক নিহত ও ৮ জন আহত হয়। দুর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী নিহত ও আহতদের উদ্দার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে ডাঃ ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো রাজু( ৩৫) পিতা আলতাফ হোসেন, ইলিয়াস (৩৬)পিতা আঃ কাদের তাদের বাড়ী মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামে।
২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাগেছে। আহতরা হলেন মো.আমিন(৫২) আবুছালেহ(৩৬)মোঃ শাহজ্জামান(৪৮)মোঃ ইউছুফ(৪২) ছাদ্দাম হোমেন(৩০)গুরুত্বর আহত ২ জনকে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত আহত সকলে মানিকছড়ি থানার গচ্ছাবিল এলাকার বাসিন্দা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি