1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নেশাদ্রব্য খাইয়ে বাড়িতে বাড়িতে চুরি-এলাকাজুড়ে আতঙ্ক ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নেশাদ্রব্য খাইয়ে বাড়িতে বাড়িতে চুরি–এলাকাজুড়ে আতঙ্ক !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৯৮ বার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি নেশাদ্রব্য খাইয়ে লোকজনকে অজ্ঞান করে বাড়িতে বাড়িতে চুরির ঘটনা ঘটে চলেছে। এনিয়ে এলাকাবাসি আতংকিত হয়ে পড়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার ১৮ আগস্ট রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি-সাবুডাঙা গ্রামের মৃত পশিরউদ্দিের ছেলে তসলিমউদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ঐ রাতে তসলিমউদ্দিন ও তার পরিবার খেয়েদেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা তার বাড়ির গেটের এবং ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, ৫ ভরি সোনা ও ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনাকালে বাড়ির কেউ টের পাননি। এর কারণ হিসেবে তসলিম জানান, সম্ভবত আমার বাসার টিউবওয়েলের পানিতে আগেই কোনো নেশাদ্রব্য মিশিয়ে দেওয়ায় আমরা অচেতন হয়েছিলাম।
এদিকে, একই রাতে ঐ গ্রামের উসমান আলীর ছেলে বদরুদ্দোজা মাসুদের বাড়িতেও একই ধরণের চুরি হয়। ঐ রাতে মাসুদের বাড়ির লোকজনকেও নেশাদ্রব্যের সাহায্যে অচেতন করে ঘরের তালা ভেঙে চোরেরা ৪ ভরি সোনা ও মোটা অঙ্কের টাকা নিয়ে যায়। পরদিন ১৯ আগস্ট এনিয়ে তসলিমউদ্দিন রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন। প্রসঙ্গত এর কয়েকদিন আগে লেহেম্বা ইউনিয়নের বিরাশি গ্রামের রওশন বাড়িতেও একই কায়দায় চুরি হয়। ধারণা করা হচ্ছে, কোথাও বাড়ির জানালা দিয়ে নেশাদ্রব্য স্প্রে করে, কোথাও টিউবওয়েলে কিংবা পানির ট্যাংকিতে নেশাদ্রব্য মিশিয়ে এসব চুরি করা হচ্ছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, তসলিমউদ্দিনের একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এর প্রেক্ষিতে আমরা প্রথমে চুরি যাওয়া মোবাইল সেটটি উদ্ধার করার চেষ্টা করছি। মোবাইলটি নেকমরদ এলাকায় থেকে রিং হচ্ছে কিন্তু রিসিভড্ হচ্ছে না। এ ব্যাপারে এস আই মুরাদকে দায়িত্বভার দেওয়া হয়েছে। এস আই মুরাদ বলেন, আমি গত তিনদিন জেলায় প্রশিক্ষণে ছিলাম, প্রশিক্ষণের পরে এ ঘটনার তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net