1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে শিশু একাডেমীর বিভিন্ন কর্মসূচী । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

ঠাকুরগাঁওয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে শিশু একাডেমীর বিভিন্ন কর্মসূচী ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৫৭ বার

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শিশু একাডেমী বিভিন্ন কর্মসূচী পালন করে।

১৪ আগষ্ট রোববার ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমী ও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন হয়। বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও জেলা শাখা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপী শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ” ও “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা” বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহনে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু ও শেখ রাসেল সম্পর্কিত কবিতা আবৃত্তিতেও শিক্ষার্থীরা অংশ নেয়।

উল্লেখিত প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম। ১৫ আগষ্ট সোমবার একই ভেন্যুতে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net