1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নুরুল ইসলাম খোকা স্মৃতি শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে নুরুল ইসলাম খোকা স্মৃতি শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার

জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে নুরুল ইসলাম
খোকা স্মৃতি শটবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ২৬ আগষ্ট শুক্রবার বিকেলে সরকারি
বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পৌরসভার ৭নং– ওয়ার্ড যুব সংঘের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন
প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর। এ সময় উপস্থিত ছিলেন বীর
মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, ক্রীড়া সংগঠক কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: হাবিব, ক্রীড়া ব্যক্তিত্ব খায়রুল ইসলাম, মাসুদ রানা, আমিনুল ইসলাম, যুবলীগ নেতা মীর শাহাদাত রতন, ওয়াহিদ চৌধুরী, মো: সজিব, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসনাত রুমন সহ আয়োজক টিমের সদস্য, উদ্বোধনীর ২টিমের খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান।
উদ্বোধনী খেলায় বোদা ফুটবল একাডেমী টিম ৫-১ গোলে একতা সংঘ টিমকে পরাজিত করে। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আলতাফুর আলিম। সহকারী পরিচালক ছিলেন সোহরাব ও সোহাগ। খেলা চলাকালীন হাজারও দর্শক সমাগম ঘটে।

বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে। টুর্নামেন্টের পরবর্তী খেলায় আজ শনিবার
একই ভেন্যুতে বিকাল ৪টায় তুমুলভাবে প্রতিদ্বন্দিতা করবে শুকতারা ও ইউনিটি ক্লাব টিম। টুর্নামেন্টে মোট ২৪টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো, বোদা ফুটবল একাডেমী, একতা সংঘ, শুকতারা, ইউনিটি ক্লাব, বিজয় বাংলা, সাবরিন একাডেমী, বাংলাদেশ ক্লাব, বড়মাঠ ফুটবল টিম, হাজীপাড়া আদর্শ ক্রীড়া সংঘ, আলী ভাই, স্টেডিয়াম একাদশ, সালন্দর একাদশ, এইচ.কে.এস.পি, উল্লাস, সরকারপাড়া
আজাদ ক্লাব, হারুন একাডেমী, টিএমএস কোলনী, কহরপাড়া আদিবাসী যুব সংঘ, এসএন ফ্রেন্ডস ক্লাব, সাম্য ক্লাব, জামান ব্রাদার্স, সেভেন স্টার,
সি.পি.এইচ.ডি ও বি. টেনডি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net