1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হলেন ছাত্র নেতা আল আমিন হক বাবু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হলেন ছাত্র নেতা আল আমিন হক বাবু

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩৯৫ বার

কুমিল্লার তিতাস উপজেলার ছাত্রদলের সভাপতি পদে আবেদন ফর্ম সংগ্রহ করে প্রার্থী হয়েছেন উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন হক বাবু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে শক্তিশালী করতে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করার লক্ষ্যে ত্যাগী নেতা কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এরই মধ্যে তিতাস উপজেলা থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে আল আমিন হক বাবু কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির এর কাছ থেকে আবেদন ফর্ম সংগ্রহ করেছেন।

তিনি সভাপতি পদে আবেদন ফরম সংগ্রহ করেই কর্মী সমর্থকদের নিয়ে তিতাস উপজেলার প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ছাত্র নেতাদেরকে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করতে উৎসাহিত করছেন।

এছাড়া আল আমিন হক বাবু তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের আস্থাভাজন বলেও জানা গেছে এবং তাকে তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত করা হলে তিতাস উপজেলা ছাত্রদল শক্তিশালী ও সুসংগঠিত হবে বলেও নেতাকর্মীরা বিশ্বাস করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net