1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৯৯ বার

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,নজিরবিহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নুরে-আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপাশা উপজেলা বিএনপি।

সোমবার (২২ আগষ্ট) বিকেলে বিক্ষোভ মিছিল বের হয়ে ধর্মপাশা উপজেলার বিভিন্ন সড়ক, ও ধর্মপাশা বাজার প্রদক্ষিন করে মিছিলটি উকিলপাড়া মোড়ে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ – সভাপতি জনাব আব্দুল মোতালিব খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব নজির হোসেন, প্রধান বক্তা জেলা বিএনপির সহ – সভাপতি নাদের আহম্মেদ, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ – সভাপতি ও কৃষক দলের আহব্বায়ক আনিসুল হক,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক,ডা: নুরুল আমিন,ইকবাল হোসেন মন্টু,
যুগ্ম সম্পাদক ফজলুল হক নয়ন,এসএম রহমত,ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ,উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী,যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার,সাইফুর রহমান কাঞ্চন,শাহ কামাল মির্জা
হাফিজুল হক,ইকবাল হোসেন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ,ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার,যুগ্ম আহ্বায়ক এমএ হাবিবুল্লাহ,
সদস্য সচিব সারোয়ার হোসেন,ধর্মপাশা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল রহমান বাদল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির অংগসংগঠন ও মধ্যনগর উপজেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net