1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

নকলায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৮৮ বার

শেরপুরের নকলায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নকলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সোজা, রেজাউল হক হীরা এবং সামিউল হক মুক্তা,দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু , রেজাউল করিম রিপন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net