1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোকান থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোকান থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

মো.শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৮৬ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তুহিন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৪ আগষ্ট সকালে উপজেলার পিরোজপুর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন মোল্লা বাজারে অবস্থিত মেসার্স এন.এইচ. ট্রেডার্স এর নামের দোকান থেকে এই মরদেহ উদ্ধার করে।

জানাযায়, এন. এইচ. ট্রেডার্স এর মালিক মোঃ নুরুল হুদা নিজ দোকানে এসে তার পালিত পুত্র তুহিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এলাবাসী জানান, নিহত তুহিন জন্ম হওয়ার ৩ দিন পর তার মা মারা যান। মা মারা যাওয়ার পর মামা নুরুলহদা তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে তুহিন মামাকেই পিতার মতো দেখতো এবং তার দোকানে থাকতো। তুহিনের জন্মদাতা পিতা মোঃ মনির হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা।

এলাকাসী আরো জানান, নিহত তুহিন পিরোজপুর মোল্লা বাজারে অবস্থিত তার মামার দোকানে রাতে থাকতো। রাতে দোকানে থাকা অবস্থায় পাশের দোকানদার হিরাঝিল হোটেলের মালিক মোস্তফার ছেলে রনি-২৩ এর মাদকের চালান দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন। ঘটনার পর থেকে হোটেলের মালিক মোস্তফা ও তার ছেলে রনি পলাতক রয়েছে।

এব্যপারে সোনারগাঁ থানার অফিসারর্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net