1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহাসড়কের আউশকান্দিতে ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ৷ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মহাসড়কের আউশকান্দিতে ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ৷

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৩১ বার

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির প্রস্তুতিকালে ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৫ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র জাহাঙ্গীর মিয়া (২৫), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের আব্দুল গনির পুত্র সহিবুর রহমান (২৮), সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মখলিছ খানের পুত্র ময়না মিয়া ওরপে রুজেল খান (২৪), উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার ছড়ার হাজী তাহির উল্লাহর পুত্র জাহাঙ্গীর আলম জাহান (২২), বাউশা ইউনিয়নে হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৯)।

জানাগেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারকৃত ডাকাতদল – ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতি করার প্রস্তুতি নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত দলকে ঘেরাও করে ফেলেন, এ সময় অস্ত্রসহ হাতেনাতে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ । পুলিশের অভিযানকালে আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্বে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্যের মামলা রয়েছে। ডাকাতদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ি ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্বার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ ডাকাতের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ জানান, আমরা গোপন সংবাদ পেয়ে ডাকাতদের পিছু নেই। পরবর্তীতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় আমরা ডাকাতদের হাতেনাতে ১টি পাইপগান, ৩টি রামদা,আরো দেশীয় অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হই।
এঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net