1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ছাত্রলীগের উদ্যোগ জাতীয় শোকদিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মাগুরার শ্রীপুরে ছাত্রলীগের উদ্যোগ জাতীয় শোকদিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩২২ বার

মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রবিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লাসহ অন্যরা।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্বারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল রাহুল, শ্রীকোল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুলন মিয়া, শ্রীপুরের সভাপতি হাবিব মন্ডল, সব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জুবায়ের প্লাবন, আমলসারর সাধারণ সম্পাদক মোঃ সাচ্চুসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় ।
পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net