1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

মীরসরাইয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৩৯ বার

মীরসরাই উপজেলা আওয়ামীলীগ ঘোষিত মাস ব্যাপী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে করেরহাট রাজ কুমার কমিউনিটি সেন্টারে এই শোক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পঁচাত্তরের ১৫ আগষ্ট নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিম ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য নিজাম উদ্দিন, সদস্য আফসার চৌধুরী, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মেম্বার, সহ-সভাপতি কালু কুমার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক আকতার হোসেন, মীরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইসময় বক্তারা স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন আলোকিত দিক সম্পর্কে আলোচনা করেন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net