1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

রংপুরে কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৫৯ বার

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় থেকে ফেরার পথে এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রীকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ওই ছাত্রীর স্বামীর বিরুদ্ধে। এলাকাবাসী মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১০ আগস্ট ২০২২) দুপুরে উপজেলার ভাংনী ইউনিয়নের নাটাগাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো কলেজ শেষে দুপুরের দিকে বাবার বাড়ি ফিরছিলেন পায়রাবন্দ কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী আরমিনা খাতুন। ভাংনী চৌপথির নাটাগাড়ি রোডে যাওয়ার সময় রাস্তার ধারের একটি কলা বাগানে আগে থেকে ওত পেতে থাকা ফেরদৌস আল হাসান (ডিপজল) তার পথরোধ করে একটি হাতুড়ি বের করে মাথায় উপর্যুপরি আঘাত করে। আরমিনা মাটিতে লুটিয়ে পড়লে ডিপজল পালিয়ে যায়।

এলাকাবাসী আহত আরমিনাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন কর্তৃব্যরত চিকিৎসকেরা।

আরমিনার বাবা আব্দুর রাজ্জাকসহ আত্মীয়স্বজনরা অভিযোগ করে বলেন, এক বছর আগে ভালবেসে আরমিনাকে বিয়ে করে পায়রাবন্দের বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুসলিম হোসেনের ছেলে ফেরদৌস আল হাসান ডিপজল। কিন্তু বিয়ের পর থেকে তার ওপর অমানবিক নির্যাতন শুরু করে। অত্যাচার সহ্য করতে না পেরে কয়েক মাসের মধ্যে সে বাবার বাড়ি পাশের কাফ্রিখালের বুজরুক তাজপুরে ফিরে যায়।

বাপের বাড়ি ফিরে আরমিনা নতুন করে জীবন শুরু করতে আবারও লেখাপড়া শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ডিপজল এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন আরমিনার পরিবারের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের তদন্ত ওসি জাকির হোসেন বলেন, ‘ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে এসেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামি গ্রফতারে অভিযান অব্যাহত রয়েছে।‘

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net