1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে র‌্যাবের হাতে অস্ত্রসহ আরও দুই সন্ত্রাসী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

রাউজানে র‌্যাবের হাতে অস্ত্রসহ আরও দুই সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪১৫ বার

চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ আরও দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে-র‌্যাব-৭। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের উত্তরসর্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।গ্রেপ্তাররা হলেন,ফটিকছড়ি উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেহের তালুকদার বাড়ির শফিউল আলমের ছেলে জামাল উদ্দিন (২৮) ও একই এলাকার আবদুল মোনাফের ছেলে আবদুল মবিন (২৬)।এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, র‌্যাব-৭ এর হাতে আটক দুই অস্ত্রধারীকে অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net