ঢাকা   ০৪:১১:৫২ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাতকানিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাতকানিয়ায় মোহাম্মদ রিয়াজ উদ্দিন (২১) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। (২৩ আগস্ট) মঙ্গলবার রাতে সাতকানিয়ার জনার কেঁওচিয়া গ্রামের হাজেরা মেম্বারের বাড়ি এলাকায় আধিপত্য বিস্তারের এ এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওই এলাকার মোহাম্মদ দুলালের ছেলে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসম্পাদক মো. আমিনুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে যুবলীগ কর্মী রিয়াজ উদ্দিন তাঁর বাড়ির সামনে মোবাইলে গেইম খেলার সময় কয়েকজন যুবক এসে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে চলে যান। পরে রিয়াজ উদ্দিনের স্বজন ও প্রতিবেশিরা এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে যোগাযোগ করা হলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, রিয়াজ উদ্দিন স্থানীয় যুবলীগের কর্মী। এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর লোকজন তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে গেছেন।

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, রিয়াজ উদ্দিন এলাকায় খারাপ প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত। তাঁকে আহত করার ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানি না।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ওই এলাকায় ছাত্রলীগের মধ্যে দলাদলি ছিল। তবে ওই ঘটনায় কারা জড়িত তদন্ত করার আগে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি