1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ট্রলিকে বাচাঁতে গিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল প্রাইভেট কার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

সাতকানিয়ায় ট্রলিকে বাচাঁতে গিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল প্রাইভেট কার

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩২৩ বার

সাতকানিয়ায় মহাসড়কে অবৈধ ট্রলিকে (স্থানীয় ভাষায় ভটভটি) বাচাতে গিয়ে একটি প্রাইভেট কার চায়ের দোকানে ঢুকে পড়ল। এসময়
আব্দুল গফুর (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি উপজলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার মোজাফফর হোসেনের ছেলে। আজ (২৫ আগস্ট) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা হাসমত আলীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দোকানদার নুরুল আলম জানান, ভোরে একটি প্রাইভেট কার চট্টগ্রামের দিকে যাওয়ার পথে হাসমত আলীর দোকানে পৌঁছলে নিষিদ্ধ ট্রলিকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফরিদের চায়ের দোকানের ঢুকে পড়ে। এসময় মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষায় থাকা গফুর কারের ধাক্কায় মারা যান। তিনি আরও জানান, নিহত গফুর হাত জাল নিয়ে মাছ ধরতে নয়াখালে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন। সেই বিভিন্ন স্থানে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

দোহাজাদরী হাইওয়ে থানার এসআই মোঃ হোসেন বলেন, কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তর করা হয়েছে। গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net