1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে বিএনপির বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সাভারে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বার

নিত্য প্রয়োজনীয়পণ্য, জ্বালানি তেল ,পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় বর্বোরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার উপজেলা বাসস্ট্যান্ড থেকে সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উলাইল বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দুই বছর জেলে আটক রেখেছে। এখনো তিনি মুক্ত হতে পারেনি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে দেশের বাইরে আছেন। সারাদেশে বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই অবৈধ সরকার।

আজ সারাদেশে তারা যে মিথ্যে ফুলঝুড়ি দিয়েছিল, উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ , কোথায় উন্নয়ন? গ্রাম গঞ্জে অনেক আগেই হারিকেন বিদায় নিয়েছিল। কিন্তু আজকে আবারো কেন হারিকেন কিনতে হচ্ছে। সেই সাথে নিত্যপণ্য জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধিসহ প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলেও জানান তিনি।

এ কর্মসূচীতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু,সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুর রহমান, ঢাকাজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন,সাধারন সম্পাদক আবদুল গফুর,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল,সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা শরিফুল আলম, এ্যাড. নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান ও ঢকাজেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net