1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কুলছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অফিস সহকারী জাহাঙ্গীর আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

স্কুলছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অফিস সহকারী জাহাঙ্গীর আটক

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩১২ বার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্রী ভারাহুত উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির একাধিক ছাত্রীদের যৌন হয়রানি ও ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে। এঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রী ও অভিভাবকেরা উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করেন।

এঘটনায় সোমবার বিকেলে শিরট্রী ভারাহুত উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিস সহকারী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন যাবৎ ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ১০/১৫ জন ছাত্রীকে বিভিন্ন কৌশলে যৌন হয়রানি ও ইভটিজিং করে আসছিলেন। বিষয়টি অভিভাবকেরা জানতে পেরে স্কুলের প্রধান শিক্ষিকা, ম্যানেজিং কমিটি ও প্রশাসনকে অবগত করেন। অভিভাবকেরা এঘটনার সুষ্ঠ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাজমা আক্তার বানু ও ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদুল হক বলেন, এঘটনার বিষয়ে আমরা কিছু জানতাম না। এক সপ্তাহ আগে ৯ম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক বিষয়টি আমাদের জানায়। আমরাও চাই এঘটনার সুষ্ঠ বিচার। সে যদি অপরাধী হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মোঃ ইসতিয়াক আলম বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকা, ম্যানেজিং কমিটি, ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। এসময় অন্তত ১০ জনের বেশি ছাত্রী এই অভিযোগ করেছে। বিষয় তদন্ত করছি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিস সহকারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net