1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজনের মৃত্যুতে শরীফ বেপারীর শোক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজনের মৃত্যুতে শরীফ বেপারীর শোক

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭০ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাবেদ আলী জবের ছোট ছেলে ও গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য আশরাফুল আলম রাজন (২৮) হার্টস্ট্রোক করে মারা গেছেন।

আশরাফুল আলম রাজনের বাড়ি গাজীপুর মহানগরীর সদর থানাধীন লক্ষীপুরা এলাকায়। তার বাবা জাবেদ আলী ওরফে জবে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক গাজীপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। রাজন গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে দীর্ঘ প্রায় ৮বছর ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে ব্যাপক ভুমিকা ছিলো তার।

তার মৃত্যুতে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জীব কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য গাজীপুর মহানগর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং কাশিমপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ শরিফ বেপারী শোকবার্তায় শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি আরও বলেন, রাজনের মৃত্যুতে একজন নিবেদিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী হারালাম, তার মত কর্মী আর পাব কিনা আমাদের জানা নেই, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।

এদিকে আশরাফুল আলম রাজন এর মৃত্যুতে গাজীপুর মহানগর, গাজীপুর জেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানা যায় আশরাফুল আলম রাজন (২৮) ৩সেপ্টেম্বর শনিবার ভোররাত তিনটার দিকে জয়দেবপুর শহরে তার শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । রাজনের প্রথম নামাজে জানাজা তার গাজীপুর মহানগরীর হোসানিয়া মাদ্রাসায় দুপুরে এবং দ্বিতীয় নামাজে জানাজা ধানগবেষনার মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবর স্হানে দাফন কার্য সম্পাদন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net