1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

গুইমারায় ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

আবদুল আলী।
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০৯ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ।

৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ জায়নুল আবদীন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

জানা যায়, ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীয়া প্রতিযোগিতা গুইমারা উপজেলার ১৪টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দাবা, কাবাডি, হ্যান্ডবল ও ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সংক্রান্ত বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ বলেন, খেলাধুলার মধ্যদিয়ে মেধা বিকশিত এবং শারীরিক বৃদ্ধি বিকশিত হয়। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে এবং বর্তমান সৃজনশীল প্রকৃয়ার মাধ্যম আয়ত্ত করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, পড়া লেখার পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শি হয়ে উঠতে হবে। তাহলেই দেশ ও জাতি বিশ্বের কাছে উন্নয়ন ও সমৃদ্ধশীল দেশ হিসাবে পরিচিতি লাভ করবে। ৮ সেপ্টেম্বর ২০২২ উক্ত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net