ঢাকা   ০৯:১৫:৪৬ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সার বিতরণে অনিয়মের অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের মেসার্স আব্দুস সালাম মঞ্জু নামে এক বিসিআইসি সার ডিলারকে সার বিতরণে অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের বাজার নিয়ন্ত্রণ রাখার, কৃষকরা যাতে ন্যয্যমূল্যে সার ক্রয় করতে পারে সেই লক্ষে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. যোবায়ের হোসেন ঐ সারের ডিলার আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এ সময় ইউএনও মোহা.যোবায়ের হোসেন বলেন, সার বিতরণ সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা, সরকার নির্ধারিত মুল্যে কৃষকদের নিকট সার বিক্র না করে মধ্যেস্বত্বভোগীদের নিকট সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আব্দুস সালাম মঞ্জু ট্রেডাসের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কৃষকদের ন্যয্যমূল্যে সার প্রাপ্তির জন্য বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি