1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় বজ্রপাতে নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

নকলায় বজ্রপাতে নিহত ২

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৬ বার

শেরপুরের নকলায় পৃথকস্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকা ও উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, হাসনখিলা এলাকার মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি (৩০) ও রেহারচর এলাকার মৃত. সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫)।

উরফা ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরে আলম তালুকদার ভূট্টো জানান, মঙ্গলবার সকালে কৃষক রফিকুল ইসলাম অপি তার ভাইদের নিয়ে আমন ধান রোপনের জন্য সকালে বাড়ির পাশের বীজতলা থেকে ধানের চারা তুলতে যায়।
এ সময় বজ্রপাতে আহত হন তিনি। তাকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ঘটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন নাজমুল হক। নিহতের ভাই মোজাম্মেল হক জানান, সকালে বৃষ্টির সময় নদীতে মাছ ধরার জন্য নাজমুল হক বাড়ি থেকে বের হন। অনেক সময় অতিবাহিত হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে তার বড় ভাই মোজাম্মেল হক পুকুড় পাড় থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net