ঢাকা   ০৪:৪৮:২৩ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

মীরসরাইয়ে ৩ হাজার শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করলেন দুর্বারের স্বেচ্ছাসেবীরা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর অয়োজন করা হয়। সংগঠনের স্বাস্থ্য পরিষদের ব্যবস্থাপনায় গত ২৫ জুলাই থেকে শুরু হয়ে এ কর্মসূচী এক নাগাড়ে চলমান থেকে ১ সেপ্টেম্বর শেষ হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নের তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনহাজার শিশু এ সংস্থার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করে। সংগঠনের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী দুর্বার ব্লাড ম্যানরা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে। পরীক্ষা শেষে প্রত্যেক শিশুকে নিজ নিজ গ্রুপ সংবলিত ব্লাড কার্ড প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মির্জা মিশকাতের রহমান অনিক, সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সার্বিক তত্তাবধানে ও স্বাস্থ্য- পরিবেশ বিষয়ক সম্পাদক ফখর উদ্দীনের নেতৃত্বে এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে অংশ নেন স্বেচ্ছাসেবী দুর্বার ব্লাড ম্যান আব্দুল্লাহ আল নোমান রাজু সিনিয়র সহ সভাপতি, রিপন কুমার দাশ সহ সভাপতি, নাঈমুল হাসান সাংগঠনিক সম্পাদক, আলী হায়দার চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক, আবদুল্লাহ আল মাহমুদ – অর্থ সম্পাদক, শাহ আরমান ফরহাদ সাবেক স্বাস্থ্য -পরিবেশ বিষয়ক সম্পাদক, সাজিদ উল্লাহ প্রচার -প্রকাশনা সম্পাদক, মেজবাহ উদ্দীন প্রাক্তন পাঠাগার সম্পাদক, মনির হোসেন পাভেল আইসিটি সম্পাদক, আলাউদ্দিন সহ অর্থ সম্পাদক, জহির উদ্দিন আহবায়ক দপ্তর পরিষদ, ইফতেখার উদ্দিন সদস্য সচিব দপ্তর পরিষদ, শিমুল মজুমদার সদস্য সচিব সাংস্কৃতিক পরিষদ, আজিজুল হাকিম যুগ্ম আহবায়ক শিক্ষা পরিষদ, মো. সজীব হোসেন যুগ্ম সচিব ক্রিড়া পরিষদ, শাহ ইফরাত চৌধুরী আহবায়ক আইটি পরিষদ, আরাফাতের জামান রাজু ও জনি দাশ দুর্বার শুভাকাঙ্ক্ষী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি