1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মসজিদ নির্মাণকাজের জন্য অনুদান দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মীরসরাইয়ে মসজিদ নির্মাণকাজের জন্য অনুদান দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ বার

মীরসরাইয়ে একটি মসজিদ নির্মাণকাজের জন্য অনুদান সহায়তা করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের দক্ষিণ চরশরতা এলাকার কালা মিয়া হাজি বাড়ি সংলগ্ন আবু বক্কর সিদ্দিক (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান তুলে দেয়া হয়েছে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি হাজি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক আহমদ উল্লাহর হাতে নগদ ৫০ টাকা আর্থিক অনুদান তুলে দেন নিয়াজ মোর্শেদ এলিট। এসময় তিনি পরবর্তীতে আরো অনুদান দিবেন বলে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ, নুর উদ্দিন বাহার, যুবলীগ নেতা আলী আহম্মদ জাহেদ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন, ইমতিয়াজ অভি সহ আরও অনেকে।

মসজিদ কমিটির সভাপতি মো. আবদুল খালেক বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের মিরসরাইয়ের সন্তান নিয়াজ মোর্শেদ এলিট ভাই আমাদের আবু বক্কর সিদ্দিক (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান দিয়েছেন। আমরা আমাদের মসজিদ নির্মাণকাজের জন্য এই টাকা ব্যয় করবো। আশা করছি অন্য দানবীর ভাইয়েরাও আমাদের মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। আমার আয়ের একটা অংশ আমি মসজিদের জন্য বরাদ্দ রাখি। এছাড়া অগ্নিদূর্গত ও হতদরিদ্র কিংবা অসহায় মানুষের পাশে দাড়াতে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমার এই কাজ। আমাদের মীরসরাইয়ের অনেকগুলো মসজিদে আমরা সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ। ইনশা-আল্লাহ ভবিষ্যতেও আমার এই কার্যক্রম অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net