1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয়ছাত্রের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয়ছাত্রের

টিপু সুলতান জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে উঠতে গিয়ে নিচে কাটা পড়ে ইমতিয়াজ আলী (২১) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ৯টার দিকে উপজেলার আব্দুলপুর জংসন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ইমতিয়াজ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার ইসাহাক আলীর ছেলে। তিনি রাজশাহী ররেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।

আব্দুলপুর জংসন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন বিষয়টি শ্যামল বাংলা কে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহাক আলীকে সঙ্গে নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ আলী। সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি জংসন স্টেশনে পৌঁছায়।

স্টেশন মাস্টার আরও বলেন, নাস্তার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। নাস্তা শেষ করতেই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net