1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে কীটনাশ ছিটিয়ে কৃষকের ৩ বিঘা জমির আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে কীটনাশ ছিটিয়ে কৃষকের ৩ বিঘা জমির আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের কৃষক জিয়াউর রহমানের ৩ বিঘা জমিতে আমন ধানের রোপা লাগালে দূর্বৃত্তরা রাতের আধারে অতিরিক্ত পরিমাণ আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে এতে তার ৩ বিঘা জমির আমন ধানের চারা ঝলসে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষক জিয়াউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে ধরে দূর্বৃত্তরা ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের অন্ধকারে তার পাশাপাশি তিনটি মাঠের জমিতে আগানাশক কিটনাশক প্রয়োগ করে। এতে কৃষকের আমন ধানের চারা ঝলসে যায়। ক্ষতিগস্থ্য কৃষক জিয়াউর রহমান পরদিন সকালে মাঠে গেলে তার রোপনকৃত রোপার দিকে লক্ষ্য করে আমন ধানের চারাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে ও শুকিয়ে গেছে। কৃষক প্রথমে মনে করে, তার ধারণা কুয়াশা ও অতিরিক্ত শীতের কারণে হয়তো চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে। চারা বাঁচানোর জন্য আমন রোপার চারায় আগের পানি দেয়। কিন্তু তারপরেও সে লক্ষ্য করে আমন ধানের চারাগুলো ধীরে ধীরে আরও বেশি হলুদ হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। তার ধারণা, জমির আগাছা মারার কীটনাশক প্রয়োগ করে তার চারাগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আমন রোপার চারা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউর রহমান বলছেন, ৩ বিঘা জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছিলো। সার সংকটের মধ্যে দিয়ে ডিলার কাছে সার কিনে সঠিক সময়ে তা জমিতে প্রয়োগ করি। কৃষক জিয়াউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ। অতিরিক্ত আগাছানাশক কীটনাশক ছিটিয়ে আমন ধানের চারা নষ্ট করার অভিযোগে ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউর রহমান এলাকার দুই ব্যক্তির নাম উল্লেখ্য করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের কৃষক জিয়াউর রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় ৩ বিঘাজমিতে প্রায় দেড় মাস আগে আমন ধানের চারা রোপন করে। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এলাকার দূবিত্বরা তার আমন ধানের চারায় অতিরিক্ত পরিমাণ আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে এতে আমন রোপার চারাগাছগুলো ঝলসে যায়। উল্লেখ্য যে, আড়াই মাস আগে কৃষক জিয়াউর রহমানের আড়াই বিঘা জমিতে রোপনকৃত ফল ধরা আম বাগানের তিনশ আম গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা তার স্বপ্ন ভঙ্গ করে দেয়। এবারও ক্ষতিগ্রস্ত কৃষকের ধারণা, পূর্বে শ্রত্রুতার বিরোধের জেরে প্রতিপক্ষরা ৩ বিঘা আমন রোপার জমিতে অতিরিক্ত আগাছানাশক কিটনাশক প্রয়োগ করে আমন ধানের চারা নষ্ট করেছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আগাছানাশক ছিটিয়ে আমন ধানের রোপার চারা নষ্টের ঘটনায় যথাযথ তথ্য-প্রমাণ সাপেক্ষে বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করা হবে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net