1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আ’লীগের মামলা - আটক -২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আ’লীগের মামলা — আটক —২

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৩ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় রুহিয়া থানায় আ’লীগের পক্ষ থেকে মামলা করা হয়। ৭ সেপ্টেম্বর বুধবার রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথী সেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে নওশাদ আলী (৪৫) ও ইসমাইল হোসেন (৫২) কে আটক করে। মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন রুহিয়া থানা মহিলা লীগের প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। বিষয়টি সেখানে ব্যাপকভাবে আলাপ আলোচনায় আসে। এ কারনে বিএনপি, জামায়াত বাহিনী মহিলা আ’লীগের সমাবেশ বানচালের উদ্দেশ্যে তাদের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পিস্তল সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি র বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা থানা আ’লীগের সভাপতি পার্থ সারথী সেনের অটোরাইস মিলেও হামলা চালিয়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতিসাধণ করে। এ সময় স্থানীয়রা তাদের আটকাতে গেলে জনসাধারণকেও বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে সন্ত্রাসীরা, বেশ কয়েকজন আহতও হন। মামলার আসামীরা হলেন—- আনসারুল হক (৫৫), মাসুদ পারভেজ (৪০), শহিদুল হক (৫৩), নুরুজ্জামান (৪০), মাঈন উদ্দিন (৪৫), রুহুল আমিন (৪৫), নুর জামান বিপ্লব (৪৭), মো: মিলন (৩৫), জয়নুল হক (৪৫), রফিকুল ইসলাম (৪৫), জাহেরুল ইসলাম (৪০), আহসানুল হক (৪৬), মো: আব্বাস আলী (৪৫), আনছারুল হক (৫৫), মো: ফরহাদ হোসেন (২৬), মো: নওশাদ আলী (৪৫), মো: তোফাজ্জল হোসেন (৩৫), মো: ইয়াসিন আলী (৪২), মো: আমান (২৪) মো: সুজন (২৪)সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন। উল্লেখ্য, গত শনিবার দুপুরে রুহিয়া থানা মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে বিএনপির পক্ষ থেকেও তেল, জ্বালানী সহ নিত্যপ্রয়োজনীয় পন্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় সংঘর্ষে সাংবাদিক সহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। পুলিশ ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net