1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তুহিন হত্যার পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

তুহিন হত্যার পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

মো.শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৫ বার

মাদক চালান দেখে ফেলায় ১৬ বছরের এক কিশোর তুহিনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ।

শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

গত ২৪ আগষ্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন পিরোজপুর এলাকায় ১৬ বছরের কিশোর মো. তুহিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৮ আগষ্ট ভিকটিমের বাবা মো. মনির বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাদকের চালান দেখে ফেলায় পিটিয়ে এবং শ্বাসরোধ করে তার ছেলে ভিকটিম মো. তুহিনকে হত্যা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

পরে, গতকাল ৯ সেপ্টেম্বর রাতে চাঁদপুর জেলার সদর থানাধীন রঘূনাথপুর ভাঙ্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ বছরের কিশোর তুহিন হত্যা মামলার আসামি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোস্তফা (৫৫) ও তার দুই ছেলে রনি (২০) ও আল আমিনকে (২৫) গ্রেফতার করে র‍্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তুহিন মিয়া ঝাউচর গ্রামের মনির হোসেনের ছেলে। সে চেঙ্গাকান্দি এলাকায় তার মামা নুরুল হুদার আসবাবপত্রের দোকানে কাজ করত। একই এলাকায় পার্শ্ববর্তী হিরাঝিল হোটেলে গ্রেফতার আসামি রনি এবং আল আমিন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল।

তারা গত ২২ আগস্ট ফেনসিডিলের কার্টুন হোটেলের পাশের কক্ষে নিয়ে যাওয়ার সময় ভিকটিম তুহিন দেখে ফেলে এবং ঘটনাটি পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবে বলে জানায়। বিষয়টি আসামিরা জানতে পারলে তারা ভিকটিম তুহিনকে এলোপাথারী মারপিট করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ২৩ আগস্ট ভিকটিম রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায়। পরের দিন ২৪ আগস্ট দোকান খোলার পর তুহিনের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ পাওয়ার পর থেকেই আসামিরা তাদের হোটেল বন্ধ করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিদেরকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net