1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়ের কুড়ালের আঘাতে বাবা নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

মেয়ের কুড়ালের আঘাতে বাবা নিহত

কুমিল্লা প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৪ বার

কুমিল্লার নাঙ্গলকোটে মেয়ের কুড়ালের আঘাতে বাবা নিহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৮ টায় উপজেলার তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম কাশেম মোল্লা(৭০)।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক বলেন, নিহত আবুল কাশেম মোল্লা তার পারিবারিক কাজে দুই শতক জমি তার বড় মেয়ের কাছে বিক্রি করে। ওই মেয়ে থাকে চট্টগ্রামে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে বুধবার রাত ৮ টায় ছোট মেয়ে জেসমিন আক্তার ঘরে রাখা কুড়াল দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম মোল্লা নিহত হয়। এ ঘটনায় পুলিশ আবুল কাশেমের মেয়ে জেসমিন আক্তার , তার স্বামী পেয়ার আহমেদ, জেসমিনের বোন রিনা বেগম, আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগমকে আটক করেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আমরাও শুনেছি যে মেয়ের কুড়ালের আঘাতে বাবা মারা গেছেন। ঘটনাস্থলে আমাদের ফোর্স আছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী-দুই মেয়ে এক মেয়ের জামাইকে আটক করেছি। কিভাবে হত্যাকান্ডের ঘটনা ঘটলো এ মুহুর্তে কিছুই বলতে পারবো না। তবে স্থানীয়দের মাধ্যমে জেনেছি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা। আমার ফোর্স মরদেহ এবং আটককৃতদের নিয়ে থানায় আসুক, তখন এ বিষয়ে বিস্তারিত জানাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net