1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতে ট্রেন অবরোধ। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

রাজবাড়ীতে ট্রেন অবরোধ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ বার

রাজবাড়ী রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসকে লাঞ্চিত করার প্রতিবাদে আধাঘন্টা ট্রেন অবরোধ করে রাখে রাজবাড়ী রেলওয়ের শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল শুরু হয়। এদিকে, ওই ঘটনায় রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বাদী হয়ে রাজবাড়ী পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলন মাহবুবুর রহমান পলাশ, স্থানীয় বাসিন্দা কাউসারের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাজবাড়ী রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানিয়েছেন, রাজবাড়ী রেলষ্টেশনে নিরাপত্তা বৃদ্ধির লক্ষে ষ্টেশনের আশপাশের এলাকায় পাকা পিলারের মাঝে লোহার গ্রিল দিয়ে দেয়াল নির্মাণের কাজ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী রেলষ্টেশন সংলগ্ন ব্রীজ এলাকায় ওই দেয়াল নির্মাণ কালে পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলন মাহবুবুর রহমান পলাশের নেতৃত্বে স্থানীয় বাসন্দিরা বাঁধা দেন। সে সময় পলাশ তাকে এবং তার টলিম্যান লিখন শেখকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। ওই ঘটনার পর রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অষন্তোশের সৃষ্টি হয়।

এদিকে, ওই ঘটনার পর রেলওয়ের বিভিন্ন স্তরের শ্রমিকেরা রাজশাহী গামী মধুমতি ট্রেনের সামনে বসে অবরোধ করে। বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ অবরোধ চলে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net