1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে বিয়ের আসরে বজ্রপাত! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

ঈদগাঁওতে বিয়ের আসরে বজ্রপাত!

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক বিয়ের আসরে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এসময় নারী শিশুসহ অজ্ঞান হয়েছে ৮ জন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকার খোরশেদ আলমের বাড়িতে।

জ্ঞান হারানো সবাইকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৭জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, এদিন খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য্য ছিল, আড়াই টার দিকে বর পক্ষের লোকজন এসে হাজির। তাদের আপ্যায়নের ব্যবস্থা করছিল কনের বাড়ির লোকজন। এমনতর সময়ে উচ্চস্বরে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের অগ্নিশিখা বাড়ির আঙ্গিনায় পড়লেও কারো শরীরে স্পর্শ করেনি, ফলে কেউ গুরুতর আহত হয়নি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিমাত্রায় বজ্রপাতের শব্দ শুনে নারীরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net