1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ রিকশাচালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

গাজীপুর টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ রিকশাচালকের মৃত্যু

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৫ বার

মহানগরীর টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই রিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় স্বপনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম হারুন মিয়া (৪০) ও লিটন (১৮)। হারুন মিয়া রংপুর জেলার পীরগাছা থানার সন্দিপাড়া গ্রামের মোহাম্মদ মনতাজ মিয়া ছেলে ও লিটন জামালপুর জেলার ইসলামপুর থানার পেচার চর গ্রামের কিতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ওই গ্যারেজে ব্যাটারিচালিত রিকাশায় ব্যাটারি চার্জ দেওয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্চিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয় হারুন।

এসময় অপর রিকশা চালক লিটন তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এসময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ হারুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গ্যারেজ মালিক স্বপন বলেন, রাতভর ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়া শেষে ভোরে হারুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় লিটন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।

পরে পুলিশের উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে লিটনের স্বজনেরা লাশ নিয়ে গ্রামের বাড়ি জামালপুর জেলায় রওনা দেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net